দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণেশপূজার আয়োজনে অংশ নিতে গিয়ে একটি বিশেষ মুহূর্তের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। গত সোমবার (২১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং দীর্ঘদিনের সহকারী পূজা দাদলানীকে নিয়ে যান তিনি।
পূজা দাদলানী শাহরুখ খানের ব্যবসায়িক ব্যবস্থাপক এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রোডাকশন হেড।
সেদিন নীল পাঞ্জাবি পরে পরিবারের সঙ্গে ভিড় ঠেলে মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় শাহরুখকে। সন্ধ্যার আরতিতেও অংশ নেন তিনি। উৎসবের সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে একটি ভিডিও ঘিরেই শুরু হয় বিশেষ আলোচনা। সেখানে দেখা যায়, পাশে স্ত্রী গৌরী ও মেয়ে সুহানা থাকা অবস্থায় পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন শাহরুখ খান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তোলেন, স্ত্রী বা মেয়ের ওড়না পাশে থাকা সত্ত্বেও শাহরুখ কেন পূজার ওড়না ব্যবহার করলেন।
তবে ওই সময় গৌরী বা সুহানার চোখেমুখে কোনো বিরক্তি বা রাগের অভিব্যক্তি দেখা যায়নি বলে ভিডিওতে লক্ষ্য করা যায়।
এমএম/